কামরুজামান লিটন , ঝিনাইদহ ঃ ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু হাসপাতালে করোনা রোগীদের সেবায় ১০০ অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন। বুধবার ২৫টি সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ৭৫টি সিলিন্ডার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি জানান, করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট এখন প্রধান সমস্যা। যারাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের সিংহভাগই শ্বাসকষ্টে ভুগেছেন। শ্বাসকষ্টা ও অন্য জটিল শারীরিক সমস্যা না থাকলে সেই রোগীদের বাড়িতে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। ঝিনাইদহে বর্তমানে করোনা সংক্রমণের হার খুব বেশি। বর্তমানে হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি রয়েছে। কোন মানুষ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সেই কারণে আমরা ব্যবস্থা নিয়েছি। এর আগে অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। নিয়মিত খোঁজ রাখা হচ্ছে। সাইদুল করিম মিন্টু জানান, খাদ্যের ঘাটতি নেই বর্তমানে দেশে। আমরা পৌরসভার মধ্যে মধ্যে ুদ্র দোকানদার, রিকশা চালক, ইজিবাইক চালক, বাস শ্রমিকসহ সকল শ্রেণির নিম্নবিত্তদের খাদ্য সহায়তা দিচ্ছি। প্রধানমন্ত্রীর সহায়তা পৌছে দেওয়া হচ্ছে। কেউ খাদ্য সংকটের কথা জানালে আমরা তাৎনিকভাবে ব্যবস্থা করছি। আমরা যেকোন সময়, যেকোন প্রয়োজনে পৌরসভার মানুষের পাশে আছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে ৬টি উপজেলার বিভিন্ন জায়গায় এই সহযোগিতা অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা ইসলাম ও জুনিয়র কনসালটেন্ট ডা: জাকিরসহ সদর হাসাপাতালের কর্মকর্তাবৃন্দ এই সিলিন্ডার গ্রহণ করেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















