স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীকে কোরবানীর জন্য গরু উপহার দিতে চাই ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ সাইফুর রহমান সাইফ। এবিষয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সহযোগীতা চেয়ে একটি লিখিত আবেদন দিয়েছেন তিনি। ঘটনারা বিষয়ে জানতে চাইলে মোঃ সাইফুর রহমান সাইফ বলেন, আমি আমার পক্ষ হতে আমাদের দেশনেত্রী মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার বাড়িতে পোষা সাড়ে ৩বছর বয়সের প্রায় ১৫মন ওজনের একটি ষাড় গরু কোরবানী করার জন্য উপহার দিতে চাই। ২০১৭ সালে আমি নারায়নগঞ্জ-এর সিদ্ধিরগঞ্জ থানার চৌধুুরি বাড়ীর বৌ বাজারে থাকতাম। হঠাৎ আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মাওয়া ঘাটে গিয়ে ছিলাম তখন ঘাট কর্তৃপক্ষ আমার নিকট হতে টিকিটের মূল্য ছাড়াও অতিরিক্ত অর্থ গ্রহণ করে। আমি বলেছিলাম পদ্মা সেতু হলে আর বেশি টাকা নিতে পারবেন না। এ কথা শুনে তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন আমি মনে মনে নিয়েত করি পদ্মা সেতু তৈরি হয়ে গেলে আমি আমাদের দেশনেত্রী মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানী করার জন্য একটি ষাড় গরু উপহার দিবো। এইজন্য আমি উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসেছি একটু সহযোগীতা নিয়ে আমি আমার ষাড় গরুটি পাঠাতে চাই। উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোঃ মাহবুবুল হক বলেন, বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিতে আমাদের অনেক আনন্দ উৎসব যথাযথ ভাবে আমরা পালন করতে পারছি না। তবে পদ্মা সেতু আমাদের আবেগকে তাড়িত করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবসময়ই আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধাবোধ রয়েছে। দলমত নির্বিশেষে ১৭কোটি বাঙালীর প্রাণে প্রধানমন্ত্রীর জন্য এই ভালোবাসা ও শ্রদ্ধা আছে। আমার কর্মস্থলের এলাকার একটি ছেলে সাইফুর রহমান সাইফ’র এই ভালোবাসা ও শ্রদ্ধা থেকে তিনি একটি ষাড় গরু মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আবেদন দাখিল করেছেন। আবেদনটি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদি।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















