লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য বিভিন্ন শ্রেণি পেশার দরিদ্রদের সরকারি বরাদ্দের নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে ঝিকড়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন দরিদ্রদের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করেন। বিভিন্ন গ্রামের সাত শত দরিদ্রদের মধ্যে মাথাপ্রতি পাঁচশত টাকা করে প্রদান করা হয়। উল্লেখ্য, করোনাকালে সরকারি বরাদ্দের চাল ও টাকা সুষ্ঠুভাবে বিতরণ করেন জনপ্রিয় চেয়ারম্যান কাজী বনি আমিন। তিনি লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি। নিজ জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে দরিদ্র ও সাধারণ মানুষের খুব কাছে থেকে সেবা প্রদান করছেন তিনি। ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। নগদ অর্থ প্রদানকালে পরিষদের সচিব, সরকারি কর্মকর্তা সহ মেম্বর মোঃ হাদিয়ার রহমান মল্লিক, জিরু কাজী, মোঃ আবু সাইদ উপস্থিত ছিলেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















