সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে একটি নবজাতক কন্যা শিশুকে ব্রিজের উপর থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাতের কোন এক সময়ে ওই ইউনিয়নের গুনকরকাটি ব্রিজের উপর থেকে বেতনা নদীর চরে ফেলে দেয়া হয় নবজাতকটিকে। পরে সকাল সাড়ে ৭টার দিকে নবজাতকটিকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে মারা যায় শিশুটি। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ব্রীজের নিচে নদীর চরে একটি শিশুকে দেখতে পায় পথচারীরা। ব্রীজের ওপর থেকে নবজাতকটিকে কে বা কারা ফেলে দিয়েছে বলে জানান তারা। যে বা যারা ফেলে দিয়েছিলেন তারা ভেবেছিলেন শিশুটি মারা গেছে। তবে ভাগ্যক্রমে শিশুটি জীবিত ছিল। তবে মাথায় গুরুতর জখম হয় শিশুটির। তাৎক্ষণিক ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন রশিদ জানান, ঘটনাটি জানার পরই নবজাতক শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অনেক উঁচু থেকে ফেলে দেয়ায় মাথা ফেটে গুরুতর জখম হয় শিশুটি। তিনি দায়িত্ব নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, শিশুটি বেলা সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। খোঁজখবর নিয়ে যারা এই নবজাতকটিকে হত্যা করলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি আরো জানান।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














