নড়াইল প্রতিনিধি: বেদখল হওয়া পৈতৃক সম্পত্তি উদ্ধারে চাচার বিরুদ্ধে মামলা করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি বলেন, আইন ও আদালতের প্রতি আমার আস্থা আছে। আশা করছি ন্যায়বিচার পাব। আগামী সোমবার মামলার প্রথম শুনানির দিন ধার্য থাকলেও লকডাউনের কারণে ন্যান্সি আদালতে হাজির থাকতে পারবেন না বলে জানিয়েছে তার পরিবার। এর আগে গত ১৭ জুন নড়াইল জেলা আদালতে ন্যান্সির পে মামলাটি করেছেন তার বড়ভাই জাকারিয়া নোমান। অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া এলাকার চোরখালি মৌজায় ন্যান্সির বাবা প্রয়াত সৈয়দ নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়া আমান সানি ও অন্য ওয়ারিশরা। কিন্তু তার চাচা সৈয়দ কামরুল হাসান গং দীর্ঘদিন ধরে সেই জমি অবৈধভাবে ভোগদখল করে আসছেন। বারবার বলার পরেও পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করতে না পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যান্সি। থানার পরামর্শে আদালতে গিয়ে মামলাও করেন তিনি।এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, বিষয়টা আমাদের পরিবারিক। তাই আমি ও আমার দুই ভাই মিলে পারিবারিকভাবেই স্থানীয় আত্মীয়স্বজন নিয়ে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু এতেও যখন কাজ হয়নি তখন বাধ্য হয়েই আমরা আদালতে মামলা করেছি। সোমবার মামলার প্রথম শুনানি। কিন্তু লকডাউনের কারণে আমি সেখানে হাজির হতে পারছি না। মামলা হওয়ার পরও আদালতকে অবমাননা করে আমার চাচা ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। আইন ও আদালতের প্রতি আমার আস্থা আছে। আশা করছি ন্যায়বিচার পাব। ন্যান্সি আরও জানান, তার বাবা মারা যাওয়ার পর তাদের মালিকানাধীন পুরো জমিতে বাউন্ডারি দেওয়াল তুলে ন্যান্সির সেজো চাচা ও ফুফু। সেখানে তারা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। মামলা করার পর কিছুদিন কাজ বন্ধ ছিল। কিন্তু লকডাউনের মধ্যেও ন্যান্সির চাচা সৈয়দ কামরুল হাসান সেখানে কাজ শেষ করার জন্য তড়িঘড়ি করছেন। বিষয়টি স্থানীয় থানায় জানিয়ে ছিলেন ন্যান্সির ভাই। থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। এরপর থানার ওসির পরামর্শে আদালতে মামলা করেছেন। এ বিষয়ে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। যেহেতু আদালতে মামলা হয়েছে, সেখানে আমাদের তেমন কিছু করার নেই। এরপরও তিগ্রস্তরা কোনো আইনি সহায়তা চাইলে তা অবশ্যই আমরা দেব।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















