জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের তিন দিন পরে কবর থেকে মরদেহ উত্তোলন করেছে জেলা ম্যাজিস্ট্রেড ও উপজেলা প্রশাসন। বিজ্ঞ আদালতের নির্দেশে মঙ্গলবার বেলা ১২টার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। গত শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে শার্শা উপজেলার জিরানগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই জসিম উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন জিরানগাছা গ্রামের মৃত কাশেম আলির ছোট ছেলে। এঘটনায় থানায় নিহতের বোন সুমি খাতুন বাদী থানায় অভিযোগ দায়ের করলে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য শনিবার বিকালে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুইজনকে ছেড়ে দিয়ে ঘটনার মূলহোতা বড় ভাই আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। সেখানে হত্যার বিষয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত ছোট ভাই জসিম উদ্দিনের মরদেহ কবর থেকে উত্তোলনের করে লাশের সুরতহাল পরিার জন্য আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড মাহমুদুল হাসান, পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














