স্টাফ রিপোর্টার : যশোর শহরতলী শেখহাটির চিহ্নিত সন্ত্রাসী ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী জুয়েলকে সহযোগি সহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছথেকে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। জুয়েল শেখহাটী এলাকার কাজী আলমের ছেলে অপর আসামি আবুল হাসান ওরফে বিকি শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আব্দুল হালিমের ছেলে। থানা সূত্র জানায়, তালবাড়িয়া ফাড়ি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। পরে তারা অভিযান চালিয়ে ১২ জুলাই সোমবার বিকাল দুপুর তিনটা ৪৫ মিনিটে শেখহাটি তরফ নওয়াপাড়া খেজুর বাগান এলাকার আব্দুর রহিম গাজীর বাড়ির সামনে থেকে ওই দুই আসামিকে আটক করে। এসময় জুয়েলের ডান পকেট থেকে ৩০ পিছ ইয়াবা ও একটি রেডমি মোবাইল ফোন এবং বিকির প্যান্টের বাম পকেটথেকে ২০ পিছ ইয়াবা ও একটি অপপো মোবাইল ফোন উদ্ধার করা হয়। এঘটনায় তালবাড়ীয়া ফাড়ির এসআই মতিয়ার রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, জুয়েলের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। এমনকি জেলার বাইরেও তিনি বিভিন্ন ধরণের অপরাধের সাথে জড়িত। অন্য জেলাতেও তার বিরুদ্ধে মামলা চলমান।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














