কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর হাসপাতালে হাই ফো অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে হাহাকার চলছে। যখন তখন প্রয়োজন হচ্ছে হাই ফো অক্সিজেন সেবা। কিন্তু হাসপাতাল কর্তৃপ দিতে পারছে না। ফলে রোগীর জীবন বিপন্ন হচ্ছে। মিল্টন নামে রোগীর এক স্বজন জানান, তার মায়ের হাই ফো অক্সিজেন যখন প্রয়োজন ছিল তখন পাওয়া যায়নি। হাই ফো অক্সিজেনের অভাবে মায়ের মৃত্যু ঘটে। সোমবার বিকালে জাহিদুর রহমান তারেক নামে আরেক জন রোগীর স্বজন জানান, তার ছোট চাচি আনোয়ারা বেগম (৭০) হাই ফো অক্সিজেনের অভাবে যখন ছটফট করছিল তখন হাসপাতাল থেকে বলা হয় হাই ফো অক্সিজেন সব এক্টিভ। তারপর মুমুর্ষ চাচিকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসি। এখানে এসেও আইসিইউ এবং হাই ফো অক্সিজেন সুবিধা পাওয়া যায়নি। পলে বিকাল ৪টার দিকে চাচির মৃত্যু ঘটে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিথিলা ইসলাম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে হাই ফো অক্সিজেন খুবই কম। ১২টির মধ্যে দুইটি নষ্ট। ১০টি সব সময় এক্টিভ থাকে। ফলে জরুরী মুহুর্তে রোগীদের হাই ফো অক্সিজেন সেবা দিতে পারছি না। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা রোগীদের জন্য অক্্িরজেন সিলিন্ডার প্রদান করেছে জাহেদী ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির প থেকে ৪০ টি অক্্িরজেন সিলিন্ডার দেওয়া হয়। এসময় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন-অর-রশিদ ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজলসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য আরো ১৫ টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। সোমবার সকালে জাহেদী ফাউন্ডেশনের প থেকে অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের হাতে তুলে দেওয়া হয়। তবে এই মুহুর্তে সবচে বেশি প্রয়োজন হাই ফো অক্সিজেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














