পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ৩০ জন দুস্থ ও অসুস্থ ব্যক্তির মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেক প্রদান করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হক, ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার। এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। তিনি তার বক্তৃতায় বলেন, সকলকে স্বচ্ছতার মধ্য থেকে কাজ করতে হবে। কোন প্রকার অনিয়ম ও দুর্নীতি মেনে নেয়া হবে না। তিনি আরও বলেন, রাজনীতির উর্দ্ধে উঠে করোনা কালীন সময়ে সকলকে আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে হবে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















