সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামুল্যে ঔষধ ও অক্সিজেন বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র পক্ষে শনিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে করোনা আক্রান্ত রোগীদের স্বজনদের মাঝে উক্ত ঔষধ ও অক্সিজেন সামগ্রী বিতরন করা হয়। নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কো-অডিনেটর মিজানুর রহমান ঔষধ ও অক্সিজেন সামগ্রী বিতরনকালে জানান,সাতক্ষীরায় করোনা পরিস্থিতি উদ্বেগ জনক অবস্থায় রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলে রোগী দিনদিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সামেক কর্তৃপক্ষ আন্তরিক ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন তবে অসহায় ও দুস্থ কিছু রোগী রয়েছেন যাদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই। নর্দান ইউনিভাসিটি বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধাতা থেকে অসহায় এসব করোনা আক্রান্ত ব্যাক্তিদের পাশে দাড়াচ্ছেন।এ পর্যন্ত করোনা আক্রান্ত ৫০ জনের অধিক ব্যাক্তির আড়াই লক্ষ টাকার ঔধষ ও নগদ অর্থ বিতারণ করা হয়েছে। ৫০টির অধিক অক্সিজেন সিলেন্ডার দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ জানান,সাতক্ষীরা তার নিজের জেলা এ জেলার মানুষের জন্য কিছু করা তার নৈতিক দায়িত্ব এ দায়িত্ব বোধ থেকেই তিনি করোনা আক্রান্ত অসহায়, দুস্থ ও গরীব মানুষের সহায়তার অব্যাহত রেখেছেন ও ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মোংলায় দিনমজুরের বসতঘরে ভয়াবহ আগুন: ১৬টি গবাদি পশুর মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
মাসুদ রানা,মোংলা : মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি গবাদি...
এক্স-রে করে যুবকের পেটে আড়াই হাজার ইয়াবা শনাক্ত
জেলা প্রতিনিধি যশোর : যশোরে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আটক যুবকের...
নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন। নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও সাবেক...
শৈলকুপায় ঘাস পোড়ানো ওষুধ দিয়ে পেঁয়াজ গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র মাঠে মফিজুল ইসলাম নামের এক কৃষকের (সাংবাদিক) ৩০ শতক জমির লাগানো পেঁয়াজ ঘাস পোড়ানো ওষুধ দিয়ে মঙ্গলবার দিবাগত...
৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মহম্মদপুরবাসী
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেলেন এ্যাড. নিতাই রায় চৌধুরী। আর দীর্ঘ ৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ...













