আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পারুলিয়া ইউনিয়নের ৭ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
১৪ অক্টোবর বৃহস্পতিবার মহা নমমীর দিন বিকাল ৪ টা হতে উত্তর কোমরপুর সর্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, উত্তর পারুলিয়া সন্ন্যাস খোলা সর্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, উত্তর পারুলিয়া চারাবটতলা সর্বজনীন শারদীয় দূর্গা পূজা মন্ডপ, মাঝ পারুলিয়া দাস পাড়া সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ, দক্ষিণ পারুলিয়া জালিয়াপাড়া সর্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, বড় শান্তা সার্বজনীন শারদীয় দূর্গা পূজা মন্ডপ, নোরা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল আলিম, ফরহাদ হোসেন হীরা, সাহেব আলী, গোলাম ফারুক, সালাউদ্দিন শরাফি,শহীদুল্লাহ গাজী, ইয়ামিন মোড়ল, মোকরম শেখ, নুরবানু কাদেরী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কাদেরী, ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম, শফিকুল ইসলাম চান্দু,শেখ আবুল কাশেম, সাইফুল ইসলাম, তপন মন্ডল, আব্দুল হাকিম বাবু, আলতাব হোসেন, প্রমূখ।
পরিদর্শনকালে প্রধান অথিতির দৃষ্টিগোচন হয়েছে শান্তি-শৃঙ্খলা ও সুশৃংখলভাবে ষষ্ঠি থেকে নমমী পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে পারুলিয়া ইউনিয়নে ৭টি পূজামণ্ডপে দর্শনার্থীরা প্রতিমা দেখছেন। দক্ষিণ পারুলিয়া জালিয়া পাড়া সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ টাইটানিক জাহাজের আদলে প্যান্ডেল তৈরি করায় পূজা উদযাপন কমিটি কে ধন্যবাদ জানিয়েছে।
Home
খুলনা বিভাগ পারুলিয়া চেয়ারম্যান সাইফুল ইসলামের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশনে আর্থিক অনুদান প্রদান ।















