আগামী ১৭ নভেম্বর দুবলার চরে রাস পূর্ণিমার পুজা ও পুণ্যস্নান, অনুমতি নেই রাস মেলার

0
256

মাসুদ রানা,মোংলা ঃ সুন্দরবনের জীববৈচিত্র সংরণের স্বার্থে আসন্ন রাস পূর্ণিমায় দুবলার চরের আলোরকোলে রাস মেলার অনুমতি দিচ্ছেন না বনবিভাগ। তবে বনবিভাগ পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে সনাতন ধর্মাবলম্বলীদের সেখানে যাওয়ার অনুমতি দিবেন। এবারের রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠানে যেতে পারবেন না সনাতন ধর্ম ব্যতীত অন্য ধর্মের লোকজন। মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মো: শাফায়াত মাহবুব চৌধুরী স্বারতির এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর দুবলার চরে রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ সময়ে সেখানে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদেরকে সীমিত আকারে যাওয়ার অনুমতি দেয়া হবে। আগামী ১৭ নভেম্বর সকাল থেকে দুবলায় যাওয়ার জন্য পুণ্যার্থী ও তীর্থযাত্রীদের অনুমতি প্রদাণ করা হবে। ১৭ নভেম্বর সকালে বনবিভাগের কাছ থেকে পাস নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দুবলায় যাবেন। এরপর ১৮ নভেম্বর রাতের রাস পূজা ও ১৯ নভেম্বর ভোরে পুণ্যস্নান শেষ করে ফিরে আসবেন। তাদের যাওয়া আসার জন্য নির্দিষ্ট রুট থাকবে, এর বাহিরে গেলে কিংবা নির্ধারিত সময়ের আগে পরে যাওয়ার চেষ্টা ও অবস্থান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া রাস পূজা ও স্নান অনুষ্ঠানস্থলে বনবিভাগের পাশাপাশি নিরাপত্তায় থাকবেন র‌্যাব, কোস্ট গার্ড ও পুলিশ। ডিএফও মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র সংরণের স্বার্থে দুবলার চরের আলোরকোলে রাসমেলা করার অনুমতি দেয়া হচ্ছেনা আয়োজক কমিটিকে। ফলে রাস পূর্ণিমার পুজা ও স্নান অনুষ্ঠিত হবে। আর পুজা ও স্নানে সনাতন ধর্মী ছাড়া অন্য কোন ধর্মের লোকজও যেতে দেয়া হবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here