ইউপি নির্বাচন : মশ্বিমনগর ইউনিয়নের নৌকার মাঝি আবুল হোসেনকে বিজয়ী করার ল্েয বর্ধিত সভা

0
282

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারমান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হোসেনকে আবারও বিজয়ী করার ল্েয এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর-২০২১) বিকালে মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহামুদুল হাসান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ, আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ইউনিয়নের নৌকার মাঝি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ইউনিয়নবাসিকে আবারও সেবা করার সুযোগ চেয়ে ইউনিয়নবাসির নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য- আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here