চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার হাকিমপুর ও পাশাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে পথসভা করেছেন যশোর জেলা ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে হাকিমপুর ইউনিয়নে এবং সন্ধ্যায় পাশাপোল ইউনিয়নে নৌকার পক্ষে পথসভায় বক্তৃতা করেন তারা। মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর বাজারে নৌকা মার্কার পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছাহক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বক্তৃতায় তিনি বলেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী ১১ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছার সাবেক সংসদ সদস্য যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসান, জেলা শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুর সবুর হেলাল, শিল্প বিষয়ক সম্পাদক আতিক বাবু, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তসলিমুর রহমান, হাকিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিলন প্রমুখ। সভায় ছাত্রলীগ নেতা আব্দুল করিম, রুবেল হোসাইন, শফিউর রহমান রাতিক মৃধাসহ উপজেলা ও ইউনয়িন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















