কালীগঞ্জ পৌরকাপ ফুটবল টুর্নামেন্ট- চমক দেখিয়ে চ্যাম্পিয়ন বেনাপোল

0
291

স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’র ফাইলে শেষ হাসি হাসলো শক্তিশালী বেনাপোল। তারা ট্রাইবেকারে ৩-১ গোলের ব্যবধানে শক্তিশালী স্বাগতিক কালীগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। বুধবার কালীগঞ্জের ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সভাপতি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার দুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এরপর দুপুর ৩টা ৫০ মিনিটে রেফরি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি বাজিয়ে দেন। এরপর প্রথমার্ধের প্রথম থেকেই উভয় দল অতি সাবধানী ফুটবল খেলতে থাকে। কিন্ত খেলার ৫ মিনিটে স্বাগতিক দলের আক্রমন ভাগের খেলোয়াড়েরা দফায় দফায় আক্রমন করে। পরে ৭ মিনিটের সময় ঝটিকা আক্রমনে যায় বেনাপোল ফুটবল একাদশ। এভাবে পাল্টাপাল্টি আক্রমনে উভয় দল চেষ্টা করেও যখন ব্যর্থ ছিল। প্রথমার্ধের একেবারে শেষের দিকে ৩২ মিনিটে স্বাগতিক দলের রহমান বল পেয়ে একক প্রচেষ্টায় এগিয়ে যায়। এরপর পেনাল্টি বক্সের খানিকটা দুর থেকে আচমকা দুরন্ত সট দিয়ে বল জালে জড়িয়ে দেয় সে। ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকেরা। পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বারবার আক্রমনে যায় বেনাপোল। ১৮ মিনিটে ৭ নং জার্সিধারী বেনাপোলের খেলোয়াড় লক্ষ্যভ্রষ্ট হেডদিয়ে হতাশ করে। কিন্ত দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে ১৯ নং জার্সিধারী রাহুল গোল করে সমতা আনে। শেষে ১-১ গোলে সমতায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে উভয় দল ৫ টি করে সট নেয়ার সুযোগ পায় এরমধ্যে বেনাপোল ৫ কিকে ৩ টি গোলে পরিনত করে। পক্ষান্তরে স্বাগতিক কালীগঞ্জ দলের নাইজেরিয়ান খেলোয়াড়ের কিকের ব্যর্থতায় পরাজয় মানতে হয়। তারা ৪ টিতে মাত্র ১ টি গোলে পরিণত করে সতীর্থদের হতাশায় ডুবায়। খেলা শেষে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার বিজয়ীদের হাতে ১ লক্ষ টাকার প্রাইজমানি ও রানার্সআপ স্বাগতিকরা পায় ৫০ হাজার টাকার প্রাইজমানি। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্র্যাচার্য্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here