দীর্ঘ চাকুরি জীবনে অবসরের মাত্র কয়েকদিন পূর্বেই চিরো বিদায় নিলো সবার প্রিয় শিক “শহিদুল্লাহ্” স্যার!

0
317

রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী “রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী”র সহকারী প্রধান শিক, সবার প্রিয় মোঃ শহিদুল্লাহ স্যার মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। ১০ নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে-মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় নিজ কর্মস্থল প্রিয় বিদ্যাঙ্গন “রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী’র মাঠে সহকারী-প্রধান শিক মোঃ শহিদুল্লাহ্ স্যারের প্রথম দফায় জানাযার নামাজ অনুৃষ্ঠিত হয়। এর আগে আদর্শ এই শিাগুরু সম্পর্কে স্মৃতিচারণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক বিএম জহুরুল পারভেজ সহ সতীর্থরা। আদর্শ এই শিাগুরুর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন- যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মোদাচ্ছের আলী, নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস, রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্য আরিফুজ্জামান খন্দকার, জিরাট আলীম মাদ্রাসার অধ্য আবু জাফর সিদ্দিকী, রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আলী আকবর, সহ-শিক হাসানুর রহমান শাকিল, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আবু-মুসা, শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক হারুন-অর-রশিদ, প্রেসকাব রূপদিয়ার উপদেষ্টা সাংবাদিক আলমগীর কবির, সভাপতি রবিউল খান, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here