পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধুর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ও জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, পূজা পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, তৃপ্তি রঞ্জন সেন, বিভূতি ভূষন সানা, পঞ্চানন সানা, সন্তোষ কুমার মন্ডল, এ্যাড. শিবুপ্রসাদ সরকার, রবীন্দ্রনাথ কর্মকার, পরিমল সাধু, পঞ্চানন বিশ্বাস, এস,এম, শামছুর রহমান, এম.এম. আজিজুল হাকিম, বিজন বিহারী, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, সুনীল রায়, দীপক কুমার মন্ডল, বাবুরাম মন্ডল, পরেশ মন্ডল, কেষ্টপদ মন্ডল, পার্থ প্রতীম চক্রবর্তী, মৃত্যুঞ্জয় সরকার, মধু সেন। উক্ত প্রতিবাদ সভায় রাড়ুলী ও লস্কর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও কে,এম আরিফুজ্জামান তুহিন উক্ত প্রতিবাদ সভার একাত্বতা ঘোষণা করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















