মালিক্জ্জুামান কাকা, যশোর : যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে কোণঠাসা হয়ে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকধারী প্রার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, এ নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ততই বাড়ছে সীমান্তবর্তী এই উপজেলার প্রত্যেক ইউনিয়নে। স্থানীয়রা বলছেন যদি ক্ষমতাসীন দলীয় প্রার্থীর ভরাডুবি হয় তবে তা হবে এসব স্বতন্ত্রপ্রার্থীর জন্যেই।বিএনপি-জামায়াত নির্বাচনে প্রার্থী না দিলেও নৌকার প্রার্থীরা সুবিধাজনক স্থানে নেই। কারণ বেশিরভাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগেরই প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মী। এ বিদ্রোহী প্রার্থীরাই নৌকার মহা দুশ্চিন্তার কারণ হয়েছেন। আজ ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর আগে বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ কমিটি। ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ হবে প্রার্থীদের। জানা গেছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন ৪৯ জন প্রার্থী। এছাড়া ৯০টি সাধারণ সদস্য বা মেম্বার পদে ৪৫১ জন এবং ৩০টি সংরতি নারী আসনে ৯৭ জন নারী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রাজনৈতিক দলীয় সূত্র জানায়, যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের দুইটি গ্রুপ আছে। এর একটি স্থানীয় যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সমর্থক গ্রুপ। অপরটি বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের সমর্থক গ্রুপ। স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের দীর্ঘদিনের দ্বন্দ্বে বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের রোষানলে পড়তে হচ্ছে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের। এর মধ্যে পুটখালি, গোগা ও বাগআঁচড়া ইউনিয়নে সংঘর্ষ হয়েছে। উপজেলার ডিহি ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী আসদুজ্জামান মুকুলের বিপরীতে আওয়ামী লীগ নেতা হোসেন আলীসহ ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। লণপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়া আনোয়ারা বেগমের বিপরীতে আওয়ামী লীগ নেতা শামছুর রহমানসহ পাঁচজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান বিপরীতে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মফিজুর রহমানসহ পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পুটখালী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার সরদারের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নাসির উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোগা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আব্দুর রশীদের বিপরীতে বিদ্রোহী প্রার্থী তবিবর রহমানসহ তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কায়বা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া হাসান ফিরোজ টিংকুর বিপরীতে বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেনসহ চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাগআঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইলিয়াছ কবির বকুল। তার বিপরীতে আব্দুল খালেকসহ পাঁচজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উলাশী ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলামের বিপরীতে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আয়নাল হকসহ চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শার্শা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া কবির উদ্দিন তোতার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে সোহরাব হোসেনসহ তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নিজামপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া আব্দুল ওহাবের বিপরীতে বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা বিপুলসহ সাতজন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। অভিযোগ উঠেছে, চারটি ইউনিয়নে বেনাপোলের মেয়র লিটন সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীর বিপে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একইভাবে সংসদ সদস্য সমর্থিত ছয় ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যথারিতী। পুটখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুল গফফার সরদার বলেন, আমাদের আজ বিএনপি জামাতের সঙ্গে নির্বাচনী প্রতিযোগিতা নেই। আমাদের একজন শীর্ষ নেতা বিএনপি থেকে কিছু লোক এনে আমাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে মজা দেখছেন। প্রধানমন্ত্রীর দেওয়া নৌকাকে তিনি অবমাননা করছেন। এভাবে চলতে থাকলে আমরাও বসে থাকবো না। আমরা এসব নেতার বিরুদ্ধে সোচ্চার হবো। এসব মুখোশধারী নেতাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এবারে দলীয় মনোনয়ন না পাওয়া একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাদিউজ্জামান বলেন, আমরা নৌকার বিপে নই। আমরা সাবেক চেয়ারম্যান গফফার সরদারের বিপ।ে এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমি। আমি কোনো বিরোধিতা না করে নির্বাচন থেকে সরে এসেছি। আমি চাই এ ইউনিয়নে তরুণ নেতা নাসির উদ্দিন চেয়ারম্যান হোক। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। আমরা কোনো অপ রাজনীতিকে প্রশ্রয় দিতে রাজি নই। যারা এর আগে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে আমরা শুধু তারই বিপ।ে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউনুছ আলী মেম্বার বলেন, এ ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে পর পর তিনবার বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান নির্বাচিত হলেও এলাকার কোনো উন্নয়ন করেননি। তার নিজ গ্রাম ঘিবা আজও অবহেলিত। তিনি কোথাও যান না। তৃণমূলের কোনো নেতাকর্মীর খোঁজ-খবরও রাখেন না। সে কারণে সর্বস্তরের মানুষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মফিজুর রহমানকে সমর্থন দিয়েছেন। এবারের নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হবো। যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, নৌকা প্রতীক যেখানে, আমি আছি সেখানে। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মাঝি হিসেবে ইউপি নির্বাচনে মনোনয়ন দিয়েছেন আমরা তাকে বিজয়ী করবো। কোনো ভাবেই আমরা নৌকার বিপে অবস্থান নেবো না। আর যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের পরিকল্পনা করছেন, তাদেরও শুভবুদ্ধি উদয় হবে বলে আমি আশা করি। বিদ্রোহী এসব প্রার্থীরা ১১ নভেম্বরের আগে বিদ্রোহীরা প্রার্থিতা বাতিল করে নৌকার পে কাজ না করলে তাদের আজীবন বহিষ্কারের সুপারিশ পাঠানো হবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বলেন, আগামী ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নৌকার বিরুদ্ধে ওই দিনের পর যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে থাকবেন দলের সিদ্ধান্ত অনুযায়ি তাদের দল থেকে বহিষ্কার করা হবে। আমরা একটু অপো করছি। কেন্দ্রের থেকে সেরকম নির্দেশনা আছে। বিএনপির উপজেলা পর্যায়ের এক নেতা বলেন, এবারের ইউপি নির্বাচনে দলের কোনো নেতাকর্মী অংশ নিচ্ছে না। একই সঙ্গে জামায়াতেরও কেউ অংশ নিচ্ছে না। আওয়ামী লীগের প্রার্থীর তালিকা যেভাবে বেড়েছে এবং বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সহিংসতা ঘটাচ্ছে তাতে নির্বাচন না করাই ভালো।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














