নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় নিখোজের ১০ দিন পর মিজানুর রহমান মিঠু মন্ডল (৪৯) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার যুগীপাড়া গ্রামের একটি পান বরজের পাশ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তিনি যুগীপাড়া গ্রামের আজব আলি মন্ডরের ছেলে। প্রতিবেশি তুহিন জানান, বুধবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় পান বরজের পাশে পলিথিনে মড়ানো কিছু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিনি আরো জানান, মিঠু মন্ডল কৃষি কাজের পাশাপাশি ঘাটকের কাজ করতেন। নিহত ঘটকের ছোট ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, ১০দিন আগে রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তার ভাসুর। তারপর তিনি আর বাড়িতে ফিরে যান নি। আমরা অনেক খোজা খুজির পর গত ৪ নভেম্বর থানায় জিডি করি। বুধবার সকালে তাকে হত্যা করা হয়েছে বলে খবর পায়। ঘটকালী নিয়ে দ্বন্দের কারণে তাকে হত্যা করা হতে পারে। শৈলকুপা থানার ভার প্রাপ্ত কর্মর্কর্তা ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে যুগীপাড়া গ্রামের মাঠ থেকে পলিথিনে পড়ানো নিখোঁজ মিজানুর রহমান মিঠুর লাখ উদ্ধার করা হয়েছে। তিনি ১ নভেম্বর থেকে নিখোজ ছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকান্ড। পুলিশ অপরাধীদের গ্রেফতারে মাঠে নেমেছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















