খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর সদর উপজেলার হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় ও মনোহরপুরের আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১০ নভেম্বর) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা এগারোটায় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর-ই-আল-নুর মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও বিদ্যালয়ের সভাপতি মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সেকেন্দার আলী, সহকারি শিক্ষক ডালিয়া সুলতানা, জুয়েল রানা প্রমুখ। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আসাদুজ্জামান। এদিকে, বেলা সাড়ে বারোটায় আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম। আইসিটি’র শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশার্রেফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আফরোজা সুলতানা, সহকারি প্রধান শিক্ষক ফজরুল রহমান, এসএসসি পরীক্ষার্থী আয়েশা সিদ্দিকা প্রমুখ। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও. মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ’র পক্ষে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ জন ও আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন এসএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন মাজহারুল ইসলাম।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















