স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম রেজোয়ান হোসেন মোল্যা(৩২)। তিনি অভয়নগর উপজেলার বনগ্রাম গ্রামের ফারুক হোসেন মোল্যার ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে রেজোয়ান হোসেন মোল্যা উপজেলার বনগ্রাম গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে তিনি উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় বুড়োর দোকানের সামনে পৌঁছান। এসময় ইঞ্জিনচালিত একটি ভ্যানকে অতিক্রম করতে গিয়ে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর গিয়ে পড়েন। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নওয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘ইঞ্জিনচালিত একটি ভ্যানকে অতিক্রম করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক রেজোয়ান হোসেন মোল্যা ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্ট চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















