নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়া জেলাবাসীর দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন কুষ্টিয়া মেডিকেল কলেজ ২০১১ সালে অনুমোদন পাওয়া তিন বছরের নির্মাণ মেয়াদকে ৯ বছরে পূর্ণ এবং ২শ ৭৫ কোটি টাকার প্রাক্কলন ব্যয় সম্প্রসারিত হয়ে ৬শ ৮২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ প্রকল্প সম্পন্ন হচ্ছে। এরই মধ্যে আগামী নতুন বছরের শুরুতে প্রাণের ক্যাম্পাসে ফিরবেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক-শিার্থীরা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির একাডেমীক কার্যক্রম শুরুর প্রয়োজনীয় অবকাঠামো একাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রী হোষ্টেলের অবকাঠামো নির্মানের মূল কাজ শেষ করে ফিনিসিং চলছে। ইতোমধ্যে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান তাদের মালামাল সরবরাহের প্রস্তুতিও নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা: আমিনুল ইসলাম বলেন, অতীতে যা কিছুই হোক, আমরা আর পিছন ফিরে তাকাতে চাই না। আসছে নতুন বছরের শুরুতে আমাদের শিক শিার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম মূল ক্যাম্পাসে করতে পারবেন এটা হবে আমাদের জন্য অনেক বড় প্রারম্ভিক অর্জন। প্রকল্পটি বাস্তবায়নকারী গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, এ বছর অক্টোবরের মাঝামাঝি ৬শ ৮২ কোটি টাকা প্রকল্প ব্যয় ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের ২য় উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি)র অনুমোদন লাভ করেছে। ২০২৩ সালের জুন পর্যন্ত নির্মাণকাল মেয়াদের মধ্যে প্রকল্পটির সকল নির্মাণ কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে কঠোর নির্দেশনাও দেয়া হয়েছে। প্রকল্পটির গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নযোগ্য কাজগুলি সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে ৪শ ৮৮ কোটি টাকা এবং বাকী ১শ ৯৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে একাডেমিক কার্যক্রমসহ আনুষঙ্গিক চিকিৎসা খাতের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বাবদ। কুষ্টিয়া মেডিকেল কলেজের ইন্টার্ন শিার্থী সায়মা যুথী বলেন,শত সহস্র কষ্ট ও বঞ্চনার বেদনা নিয়ে প্রায় শেষ করে ফেললাম জীবনের প্রাণ চাঞ্চল্যের মেডিকেল শিা জীবন। শিা জীবনে প্রাণের ক্যাম্পাসের কোন স্বাদ পায়নি। তবুও বলবো আমাদের অনেক সৌভাগ্য। আগামী বছরের শুরুতে আমরা আমাদের মেডিকেল ক্যাম্পাস, হল জীবন, মুক্ত বাতাসে ঘুরাঘুরি খুব ভাবতেই খুব মাজ পাচ্ছি। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্য ডা: দেলদার হোসেন বলেন। প্রকৃত অর্থে যার যেখানে যে অবস্থায় থাকার কথা সেখানে কোন বিচ্যুতি ঘটলে যা হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসা শিা কার্যক্রমের েেত্রও তেমনটিই হয়েছে। তবে সবশেষ কথা হলো- আমরা মূল ক্যাম্পাসে শিা মনোরম পরিবেশে শিা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। একই সাথে জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















