মাসুদ রানা,মোংলা ঃ মোংলার হলদিবুনিয়া খাল থেকে কোটি টাকা মুল্যের অবৈধ শাড়ি কাপড় জব্দ করেছে মোংলা কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।প্রেস নোটে বলা হয় গোপন তথ্যের ভিত্তিতে, গত ১৬ নভেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২ টা এবং ১৭ নভেম্বর দুপুর দেড়টার সময় মোংলা উপজেলার হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক কর ফাকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় এক কোটি ১৫ হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশী ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস চাদর জব্দ করা হয়। কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দল সুন্দরবনের ভিতরে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা বেইস।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















