স্টাফ রিপোর্টার ॥ বুধবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের বারান্দী মোল্যাপাড়া কবরস্থান এলাকায় চায়ের দোকানের সামনে দৃবৃর্ত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান কাকন (৩০)নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি যশোর জেলা তাঁতী লীগ ও সৈনিক লীগের সাবেক নেতা ছিলেন। নিহত কাকন ঐ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা জানান রাত সাড়ে ১০টার দিকে বারান্দী মোল্লাপাড়ার এলাকার তেরাস্তার মোড়ে নারায়ন ষোষের চা দোকানে বসেছিলেন আব্দুর রহমান কাকন। রাত সাড়ে ১০টার দিকে ২/৩জন যুবক দোকানের সামনে এসে কোন কিছু বুঝে ওঠার আগেই তারা কাকনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ভৈরব নদীর দিকে চলে যায়। পরে কাকনের আত্মীয় স্বজন আহত কাকনকে উদ্বার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টার দিকে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্ত রণে তার মৃত্যু হয়েছে। কাকনের বুকের বাম পাশে ক্ষত ছিল বলে ডাক্তার জানান। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, কোতয়ালী মডেল থানার ইনচার্জ মো: তাজুল ইসলাম, ডিবির ইনচার্জ রুপম কুমার সরকার হাসপাতালে আসেন। নিহত কাকনের মা সুফিয়া বেগম বলেন, কারা আমার কাকনকে মেরেছে কিছু বলতে পারবো না। তার স্ত্রী এক সন্তানের জননী শারমিন পারভিনও কিছু বলতে পারেননি। কাকনের ছোট ভাই রিফাত মিয়া বলেন, কাকন জেলা সৈনিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা তাঁতী লীগের সাবেক সদস্যসচিব ছিলেন। রাতে বাড়ির পাশে নারায়ণ ঘোষের চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন কাকন। সে সময় একদল অজ্ঞাত পরিচয় খুনি তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তন্ময় বিশ্বাস মৃত ঘোষণা করেন। ওসি তাজুল ইসলাম বলেন, কাকন বিতর্কিত ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত ১৭ নভেম্বর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন যশোর সরকারি এমএম কলেজের শিার্থী মাহাবুবুর রহমান সাবিত। ওসি আরো বলেন, কোনো প পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করতে পারে। খুনি ধরার জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















