শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : টিপু সুলতান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শৈলকূপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন ৫ জন। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে শৈলকুপা উপজেলায় তফসিল ঘোষণা না হলেও কে হবেন নৌকার মাঝি-তা নিয়ে নেতাকর্মী ও সাধারন ভোটারদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। ত্রিবেনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীর মধ্যে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা রয়েছেন। ত্রিবেনী ইউনিয়ন ঘুরে এ তথ্য জানা গেছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ১নং ত্রিবেনী ইউনিয়নে ১৬টি গ্রাম, মোট ভোটার ১৬,৭৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪২৫ জন ও নারী ভোটার ৮৩৫০ জন। ১নং ত্রিবেনী ইউনিয়নের সাধারন ভোটাররা জানান, আসন্ন ইউপি নির্বাচনে একজন সৎ, ন্যায়পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক আমরা চাই। বিপদে, আপদে আমরা তার নিকট থেকে বিভিন্নভাবে সহযোগীতা পাবো, এমন ব্যক্তিই যেন মনোনয়ন পায়। সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য রেজাউল করিম খাঁন, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলম খাঁন, শাহীন মোঃ আল আমিন জোয়ার্দার মাঠে রয়েছেন। এছাড়া জোর গুঞ্জন রয়েছে মরহুম চেয়ারম্যান জহুরুল হক খানের স্ত্রী মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা ও দলীয় নেতাদের সঙ্গে লবিং চালাচ্ছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহীন ছাড়া অন্যরা জানান, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছি। গণতান্ত্রিক পন্থায় দলীয় মনোনয়ন প্রত্যাশী। এই ইউনিয়নে মনোনয়ন যেই পাক, তার পিছে আমরা ভোট করবো। দলীয় সিদ্ধান্তের বাহিরে আমরা যাবো না। মনোনয়ন প্রত্যাশী শাহীন ভিন্নমত পোষণ করে জানান, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত। সেই সুত্রে আমি মনোনয়ন প্রত্যাশী। তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে তিনি মাঠে শেষ পর্যন্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে ত্রিবেনী ইউনিয়নে সম্ভাব্য ৫ জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী মোল্লা ও ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য রেজাউল করিম খাঁনকেই মনোনয়নের দিক থেকে এগিয়ে রাখছেন ওই ইউনিয়নের সাধারন ভোটাররা।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















