মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ হল রুমে শনিবার সকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালন,আইন-শৃঙ্খলা ও সার্বিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান, সহকারী জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোঃ টিপু সুলতান, ওসি মোঃ নাসির উদ্দিন ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়জুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আব্দুস সোবাহানের সঞ্চালনায় উপজেলার ৮ ইউনিয়নের সকল চেয়ারম্যান, মহিলা ও পুরুষ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















