জাহিদুল ইসলাম ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে রাজহাস মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজ মোল্লা (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত মফিজ মোল্লা ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। অপরদিকে একই উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে টাকা লেনদেন করাকে কেন্দ্র করে বকস মন্ডল এবং তার দুই ছেলে বকুল ও মুকুলসহ ৩জন আহত হয়েছে। অবস্থার অবন্নতি হওয়ায় তাদের যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নাটিমা গ্রামের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, নিহত মফিজ মোল্লার প্রতিবেশী কামালের রাজহাস মারাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মফিজ ও কামালের পরিবারের মাঝে ঝগড়া হয়। এসময় মফিজ সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ঠেকাতে গেলে মফিজের ভাই লাবুকেও মারধর করে তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারিরীক অবস্থার অবনতি হলে যশোর রেফার্ড করা হয়। যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পৃথক দু’টি ঘটনার কথা শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। মামলার প্রস্তুতি চলেছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















