দাকোপ রিপোর্টার্স : কাবের দ্বী-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৩.৩০ পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। এবারের নির্বচনে সভপতি নির্বাচিত হন মো: রুমান আহম্মেদ ও সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হন পাপ্পু সাহা। বিকাল ৫টার দিকে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডল এই ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থি প্রতিদ্বন্দ্বীতা করেন এর মধ্যে মো: রুমান আহম্মেদ ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং তার নিকটতম অনিমেষ বিশ্বাস ১১ ভোট এবং মো: বাকির হোসেন ০৪ ভোট পেয়েছে। সহ-সভাপতি পদে দেবাশীষ বাইন ১০ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল আলম গাজী ০৯ ভোট এবং মো: বশির গাজী ০৮ পেয়েছে । সাধারন সম্পাদক পদে পাপ্পু সাহা ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী রবিউল ইসলাম ০৭ ভোট ও তপু সরকার ০৮ ভোট পেয়েছে। যুগ্ম- সাধারন সম্পাদক পদে রাসেল কাজী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে মো: মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। কোষাধ্যক্ষ পদে মো: আলাল মির্জা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল মন্ডল বিনা প্রতিদ্বন্বীতায় নির্বাচিত হয়েছে। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো: মাহমুদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে তবিয়াজ সরকার ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরুপ সরকার ০৭ ভোট পেয়েছে। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্বে ছিলেন সহকারী সমবায় কর্মকর্তা লস্কর সাহাবুর রহমান। উপস্থিত ছিলেন সমবায় অফিসের রাজিব শেখ ও পুরঞ্জন গাইন। খবর বিজ্ঞপ্তি
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















