চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় সঠিক প্রশিক্ষনার্থী নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি মবিলাইজেশন সভা করেছে ওয়েভ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির চৌগাছা শাখার উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং, সুইং মেশিন অপারেশন, গ্রাফিক ডিজাইন ও ইলেকট্্িরক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেইনেন্স এর প্রশিক্ষনার্থী বাছাইয়ের জন্য এই কমিউনিটি মোবিলাইজেশন সভা করা হয়। ওয়েভ ফাউন্ডেশন চৌগাছা শাখার ব্যবস্থাপক মাসুদ হাবিব উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার জগদীশপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, সংস্থাটির জেষ্ঠ প্রোগাম অফিসার সোহান ইসলাম, ইউপি সদস্য শাহিনুর রহমান শাহিন প্রমুখ বক্তৃতা করেন। জহির রায়হান জানান, এলাকার বেকারত্ব কমানোর জন্য সংস্থাটির উদ্যোগে আবাসিক ট্রেড সেন্টার খোলা হয়েছে। এতে তিনমাসের প্রশিক্ষণ দিয়ে আমরা বেকার যুবকদের চাকুরির ব্যবস্থা করে দেয়া হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















