ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়ায় গোসল খানায় গোসল করতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ১০বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঝর্ণায় পানিতে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। সে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের মোঃ সাইফুল ইসলাম শেখের কন্যা মাসফিয়া খাতুন (১০)। শিশুটির পিতা সাইফুল ইসলাম জানায়, তার মেয়ে শনিবার দুপুরের দিকে গোসল খানায় গোসল করতে যায়। কিন্তু প্রায় ১ঘন্টা অতিবাহিত হলেও গোসল করে বের না হওয়ায় বাথরুমের গোসল খানার দরজা ভেঙে দেখা যায় মাসফিয়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে অজ্ঞান অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাগরিববাদ নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমহিত করা হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















