নড়াইল প্রতিনিধি : নড়াইলে সংস্কারের অভাবে চরম দুর্রভোগ সড়কের জায়গায় জায়গায় ধসে গেছে। সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দের। সম্প্রতি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে সড়কের জায়গায় জায়গায় ধসে গেছে। সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দের। সম্প্রতি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে প্রায় দুই দশক আগে সড়কটিতে ইট বিছানো হয়েছিল। এরপর আর সংস্কার হয়নি। সড়কের জায়গায় জায়গায় ধসে গেছে। সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দের। সেখানে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। বেহাল রাস্তায় যানবাহন চলাচল কষ্টসাধ্য। এমনকি হেঁটে চলাও কষ্টকর। মাত্র এক কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার সাত গ্রামের মানুষ। বেহাল সড়কটি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া ও শ্রীফলতলা গ্রামে অবস্থিত। সেখান থেকে এটি গোবরা বাজারে মিশেছে। এলাকার মানুষ নড়াইল শহরে এ পথ দিয়েই যাতায়াত করেন। স্থানীয় লোকজন জানান, কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে নড়াইল সদর উপজেলার গোবরা বাজার ও নড়াইল শহরে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। রঘুনাথপুর, হাড়িয়ারঘোপ, সুমেরুখোলা, বাগডাঙ্গা, ছাগলছিড়া, শ্রীফলতলা ও পাঁচুড়িয়া গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন। সড়কটির অন্য অংশ পাকা হলেও পাঁচুড়িয়া ও শ্রীফলতলা গ্রামের মধ্যে মাত্র এক কিলোমিটার ইট বিছানো রয়ে গেছে। দুই দশক আগে সেখানে ইট বিছানো হয়। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই গ্রামগুলোর মানুষ। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ‘সড়কটির দুর্ভোগের ব্যাপারে বলতে আর কাউকে বাকি নেই। এলজিইডির সর্বোচ্চ জায়গায় ধরনা দিয়েছি। কোনো কাজ হয়নি।’সরেজমিন দেখা গেছে, পাঁচুড়িয়া ও শ্রীফলতলা গ্রামের মধ্যে এক কিলোমিটার অংশ ইটের সলিং পুরোটাই ভাঙাচোরা। জায়গায় জায়গায় ইট নড়বড়ে, একেক জায়গায় ধসে গেছে। ইট উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে খানাখন্দে পানি জমেছে। এতে কাদাপানিতে বেহাল দশা। সড়কটি দিয়ে পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ, গাবরা মিত্র কলেজ, গোবরা মহিলা কলেজ ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিার্থীরা যাতায়াত করেন। এসব শিা প্রতিষ্ঠানের শিার্থীরা জানান, সড়ক দিয়ে পা টিপে টিপে হাঁটতে হয়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















