ঝিনাইদহ প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমুলের সমর্থণে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই এর জন্য হরিনাকুন্ডু উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার চাঁদপুর হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুর রহমান মালিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্য শরিফুল ইসলাম, জেলা যুবলীগের নেতা কামাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃনমুল জনতার একাংশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশীদুল ইসলাম। বর্ধিত সভায় তৃনমূলের নেতারা বলেন আমরা আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন কোন নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। আমরা গত বারেরমত ভুল করতে চাই না। আমরা একজন যুবক ও তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসার প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















