মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে এক অসহায় ইমাম পরিবারের হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারটি মহেশপুর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সামন্তা গোপালপুর গ্রামে। প্রাপ্ত সূত্রে প্রকাশ,উপজেলার সামন্তা গোপালপুর গ্রামের মৃত কওছার আলীর ছেলে আবুল কাশেমের সাথে একই গ্রামের আজিজুর রহমান,আলামিন, মোশারেফ, ইন্তাজ আলী ও বাহারের দীর্ঘদিন ধরে শুত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত ১২ নভেম্বর প্রতিপক্ষরা ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে আবুল কাশেমের বাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আবুল কাশেমের পুত্র মেহেদী হাসান, মেয়ে আকলিমা খাতুন ও তার স্ত্রী লাল বানু বাঁধা দিলে দূর্বৃত্ত্বরা তাদেরকে বেদড়ক মারপিট ও ভাঙচুর চালিয়ে নগদ ৮ হাজার ৩শ টাকা ও ৭ হাজার টকা মূল্যের একটি মোবাইল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার তিসাধন হয়। অবস্থা বেগতিক দেখে ভুক্তভোগী পরিবারটি ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার প্রতিকার চেয়ে আবুল কাশেম বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে এবং চরম নিরাপত্তাহীন ভুগছেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















