মালিকুজ্জামান কাকা, যশোর : বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভয়নগর আমলী আদালত যশোরে ছয় লাখ টাকা প্রতারনা মামলা হয়েছে। অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাঁচকবরের নজরুল ইসলামের স্ত্রী পারভীন ইসলাম এই মামলার বাদি। এই মামলার আসামিরা চলতি বছরেই পরিকল্পিতভাবে এই আর্থিক প্রতারনা করেছেন বলে অভিযোগ উঠেছে। ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলাটি রজ্জু হয়েছে। বাদির এজাহার অনুযায়ি, আসামি ১) অভয়নগর পাঁচকবর পাকিস্তান পাড়ার মজিহাটি ব্রিজের পাশে আব্দুল রহমানের পুত্র বাবু মিয়া ও ২) খুলনা জেলার খানজাহান আলী থানার জাবদীপুরের মৃত হাবিবুর রহমানের পুত্র আরজুল হাওলাদার বা আরজান হাওলাদার ওরফে আবুল হোসেন। আসামিরা চলতি বছরে চেক বাবদ দুই লাখ ও স্যাম্পের মাধ্যমে চার লাখ সর্ব মোট ছয় লাখ টাকা ধার হিসাবে গ্রহন করেন। তারা চেক বাবদ ৩০/১০/২০২১ তারিখে চেকের বিপরীতে দুই লাখ টাকা ধার গ্রহন করেন। উত্তরা ব্যাংক লিঃ এর নোয়াপাড়া বাজার শাখার সঞ্চয়ী হিসাব নং ১১-৪১২৮ এই চেক প্রদান করেন আসামিরা। এর আগে ১০/০২/২০২০ তারিখে ৫০ টাকার তিনটি অর্থাৎ ১৫০ টকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চার লাখ টাকা ধার বা কর্জ গ্রহন করেন। বাদির বাড়ি দীর্ঘ সাত বছর ভাড়া থাকায় ১নং আসামির সাথে ভাল সম্পর্কের ভিত্তিতেই ধারের টাকা লেনদেন হয়। আসামিরা নওয়াপাড়া বাজারে ইট, বালু, সিমেন্ট, টিন, চাউল ও ব্যাটারীর ব্যবসা করতেন। এই লেনদেনের স্বাক্ষী ১. মৃত আঃ করিমের পুত্র নজরুল ইসলাম ২. সোহারাবের পুত্র শহিদুল ইসলাম উভয় সাং নওয়াপাড়া পাঁচকবর ৩. মশরহাটি গ্রামের গোলাম হোসেনের পুত্র জাহিদুল ও ৪. নওয়াপাড়া পাঁচকবর গ্রামের মতিয়ার রহমানের পুত্র হ্নদয়। এছাড়া আরো অনেকেই টাকা বাদি কতৃক আসামিদের টাকা ধার প্রদানের ঘটনা জানেন। টাকা ধার নেওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপন করে। বহু স্থানে খোজাখুজি করে তাদের প্রথম দিকে হদিশ পেতে ব্যর্থ হয় পারভীন ইসলাম। বাদিনী পারভীন ইসলাম চেকটি নিয়ে ব্যাংকে গেলে জানতে পারেন ২নং আসামি আরজুল হাওলাদারের ব্যাংকে কোন হিসাব নাই। পরবর্তীতে খোজাখুজি করে তাদের হদিস পেলেও তারা টাকা না পরিশোধ করে টালবাহানা করে। স্থানীয় পর্যায়ে শালিষ মীমাংসার মাধ্যমে এ বিষয়ের সমাধান করার চেষ্টা করেন বাদি। তাতে সফল না হয়ে অবশেষে তিনি বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েছেন।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















