পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সড়ক দুর্ঘটনার ১১ মাস অতিবাহিত হলেও এখনও মূল রহস্য উদঘাটিত হয় নি। দূর্ঘটনায় পা হারানো শুভ সাড়ে ১০ মাস চিকিৎসা নেওয়া অবস্থায় গত ৭ নভেম্বর মৃত বরণ করে। জানা যায়, গত ১৯ জানুয়ারী রাত সাড়ে আটটায় গজালিয়া গ্রামের গোলাম রব্বানীর পুত্র ইব্রাহিম খলিল শুভ পাইকগাছা পৌরসভার চারা বটতলা নামক স্থানে রাস্তার পাশে মোটর সাইকেল এর উপর বসে ছিল। হঠাৎ মাল বাহী একটি পুরাতন ট্রাক খুলনা মেট্রো ট-১১-১৮৮৩ নম্বরের ট্রাকটি সামনে থেকে শুভকে আঘাত করে তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে শুভ মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন ও থানা পুলিশ শুভকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। শুভ’র অবস্থা খারাপ হওয়ায় তাকে ঐ রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্থানান্তর করে। এদিকে পুলিশ ট্রাক ও মোটর সাইকেল জব্দ করে থানায় আনে। জানা যায়,নারী ঘটিত কারণে শুভ’র সাথে ঐ ট্রাক ড্রাইভার পাইকগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ড এর আব্দুল জব্বার সানার পুত্র আনিচুর রহমানের দীর্ঘ দিন মনোমালিন্য সহ গোলযোগ চলে আসছিল। যা একাধিক বার শালিস করেও কোন সমাধান হয়নি। তারই জেরে এই দূর্ঘটনার সৃষ্টি হতে পারে বলে শুভ’র পিতা ও এলাকা বাসীর গুঞ্জর রয়েছে। আবার পুরাতন ঐ নম্বরের ট্রাকটি আনিচুরের নির্ধারিত ট্রাক কি না তাও খতিয়ে দেখার জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন। এদিকে মারাত্মক আহত শুভ’র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সময় তার ডান পা কেটে ফেলা হয়। সেখান থেকে দীর্ঘ সময় চিকিৎসা করতে করতে অবশেষে সাড়ে দশ মাস পর গত ৭ নভেম্বর শুভ মৃত্যু বরণ করে।ঐ সময় পাইকগাছা থানার পি এস আই (নিঃ) অলোক রায় পাইকগাছা থানার ১৯/০১/২০২১ তারিখের ১০৫২ নং সাধারণ ডায়েরির জব্দ তালিকায় বিস্তারিত উল্লেখ পূর্বক মিসঃ ২০/২১ নং পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্টেট আদালতে প্রেরণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রেরণ করা জব্দ তালিকায় বিস্তারিত উল্লেখ সহ পরবর্তীতে মামলা গ্রহণ করার কথা উল্লেখ করেছেন। কিন্তু হতভাগ্য দরিদ্র শুভ’র পিতা মৃত্যু পথ যাত্রী ছেলের দীর্ঘ চিকিৎসা করানো ও চিকিৎসার অর্থ জোগাড় করতে মামলা করার সুযোগ করতে পারেনি। অথচ দীর্ঘ চিকিৎসা শেষে সকলকে কাঁদিয়ে শুভ ৭ নভেম্বর মৃত বরণ করে। এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার শুভ’র সড়ক দুর্ঘটনায় রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















