চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ‘মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য’ বিষয়ক প্রশিণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ লুৎফুন্নাহার। এসময় অন্যান্যের মধ্যে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সাবেক আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর ইসলাম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক নান্নু মিয়া উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ২৫ জন মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















