ঝিনাইদহ প্রতিনিধি ঃ ইউটিউব দেখে ঝিনাইদহে উদ্ভাবনী কৃষি যানবাহন তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এক যুবক। করোনার এই মহামারিতে অবসর সময়ে নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে এ কৃষিযান। মাত্র দুই মাসের ব্যবধানে বাবার সহযোগিতায় তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের সুবহান শাহের ছেলে রাকিবুল ইসলাম। বসতবাড়িতেই ওয়ার্কশপের কাজ করে মাত্র তিন ল টাকার যন্ত্রাংশ ক্রয় করে দুই মাসের ব্যবধানে এ যানবাহন তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান সুবহান শাহ । ইতোমধ্যে তৈরিকৃত গাড়িটি বিক্রয় করা হয়েছে এবং নতুন একটি তৈরি করার জন্য পরিকল্পনা করছে বলে তারা জানান। সুবহান শাহ আরও জানান, সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে আরও কৃষি যানবাহন তৈরি করবে। এলাকাবাসী মোঃ আনোয়ার মোল্লা বলেন, এলাকায় এমন একটি উদ্ভাবনী কৃষিযন্ত্র তৈরি করে এলাকার মানুষের কৃষিকাজের যানবাহন ব্যবস্থা সহজ করে দিয়েছে। সত্যিই আমাদের জন্য এটা গর্বের বিষয়। আমরা আশা রাখি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এরকম যানবাহন তৈরি করে কৃষকের আরও বেশি উপকারে আসবে।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















