কালিয়া, নড়াইল প্রতিনিধি ঃ আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩নভেম্বর) দুপুর ১২টায় নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ,সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার,কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম,কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া,নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন,ওসি ডিবি,সুকান্ত সাহা সহ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন। উল্লেখ্য, তৃতীয় ধাপে ১০০৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















