চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আট ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ওয়ালিদ বিন হাবিব। এসময় যশোর জেলা কনজুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সদস্য আব্দুর রকিব সরদার এবং অফিস সহকারী অনিমেষ বিশ^াস তার সাথে ছিলেন অভিযানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখার অপরাধে শহরের মোস্তফা স্টোরের সত্বাধিকারী কাজী বাবুলকে দুই হাজার, জনতা ফার্মেসীর আব্দুল লতিফকে তিন হাজার, আদী ঘোষ ডেয়ারীর বাদল কুমার ঘোষকে তিন হাজার, দিসার স্টোরের জাহাঙ্গীর আলমকে চার হাজার, আজিজ স্টোরের রাফসান হোসেনকে চার হাজার, সুমন স্টোরের সুমন হোসেনকে এক হাজার, মা মাধব স্টোরের সাধন রায়কে এক হাজার এবং কোমল স্টোরের সত্বাধিকারী কোমল কুমার রায়কে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখার অপরাধে এসব ব্যবসায়ীকে জরিমানা করে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে। তিনি বলেন এ অভিযান অব্যাহত থাকবে।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















