ভ্রাম্যমান প্রতিনিধি : দেবহাটায় ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজে এ ভোটগ্রহন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রথম দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এ প্রশিক্ষণে ২৬৭ জন আংশ গ্রহন করেন। এসময় উপস্থিত থেকে কর্মকর্তাদের ভোটগ্রহন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ,জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর, দেবহাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, দেবহাটার (সখিপুর, নওয়াপাড়া) ইউপি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার সেখ শরিফুল ইসলাম, তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাঈন, শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার। এসময় ২৮ নভেম্বর সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের সাথে একে অপরের কাজ ভাগ করে নেওয়ার কথা জানানো হয়। কেন্দ্রে দীর্ঘ লাইনে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজেন্টে বা দায়িত্বপ্রাপ্ত কারোর কাছে মোবাইল ফোন না রাখার নির্দেশ দেওয়া হয়। কোন ছোট ভুলে যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সে জন্য ঐ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের এর দায় নিতে হবে বলেও জানানো হয়। গোপন কক্ষে কোন প্রকার ছবি ধারণ করা যাবে না বলেও সর্তক করা হয়। এজেন্ট কেন্দ্রে ঢোকার পর আর বের হতে পারবে না। ভোটে কোন প্রকার স্বজনপ্রীতি বা দয়া দেখানোর সুযোগ নেই। যাকে ভোটারগন ভোট দিবেন তিনি বিজয়ী হবেন। কেন্দ্রে ও উপজেলা জুড়ে কয়েক স্থরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে সুতরাং কোন প্রকার বিশৃঙ্খলার সুযোগ নেই। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালেট পেপার পৌঁছানো হবে। সুতরাং কোন প্রকার অনিয়মের সুযোগ নেই। কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে। এছাড়া যে কোন তথ্য দিতে উপজেলা নির্বাহী অফিসার ও ওসির মোবাইল নাম্বারে সার্বক্ষণিক কল করা যাবে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















