ভ্রাম্যমান প্রতিনিধি : দেবহাটায় ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লুৎফর রহমান সরদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে ভাষা সৈনিকের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। পরে লাইট হাউস মার্কেটে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এতে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএসিসি’র নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (বিএসপি, এনডিসি, পিএসসি) নাহিদুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন রেডিমেন্ট (সিও) হাসান মাহামুদ, বিএনসিসি ছানোয়ার হোসেন, মেজর ফারুক হোসেন, দেবহাটা সার্কেলের সিনিয়ন সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ, প্রথম আলোর নিজিস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, ভাষা সৈনিকের পুত্র ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















