এস.এম রবি, স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গণসংযোগে মাঠে নেমে পড়েছেন কালীচরণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কালীচরণপুর বাজার থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের সাথে ভোটার কুশলাদি বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য আব্দুল বারী, সদর থানা যুবলীগ নেতা আরিফ মোল্লা,নাজমুল, ইউনিয়ন আওয়ামী নেতা শহীদুল ইসলাম কাজল প্রমুখ। গণসংযোগের সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত বলেন, আমি গতবার নির্বাচিত হয়ে অবহেলিত কালীচরণপুর ইউনিয়নের রাস্তা-ঘাট, মসজিদ- মন্দির, শিা প্রতিষ্ঠানসহ অনেক উন্নয়নমূলক কাজ করি। আমি মাঝে কিছুদিন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলাম। পরে চিকিৎসা শেষে আবারো পরিষদের যথাযথ দায়িত্ব পালন করি।তারই ফল স্বরুপ বঙ্গবন্ধু কন্যা আমাকে আবারো নৌকা প্রতীক দিয়েছেন। আশা করি এবারও তৃণমূলের গ্রহণযোগ্যতায় আমি বিপুল ভোটে নির্বাচিত হব।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















