সেলিম রেজা মুকুল সাতক্ষীরা ব্যুরো প্রধান ঃ সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারী বন ও ভূমিদস্যু সাতক্ষীরার কালিগঞ্জের সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে সুনামের সাথে গত ৫ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আর এ জন্যই আগামী ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপিতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনঃ নৌকা প্রতিক দিয়েছেন। আমি আমার ইউনিয়নে আ’লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দেকাটি গ্রামের ভূমিদস্যু সাত্তার মোড়ল এবং তার বাহিনীর অন্যতম সদস্য হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী আকবর মোড়ল, আব্দুল কাদেরসহ তাদের দোসররা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তারা গোপন বৈঠকের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টিকরা, সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকরাসহ বহু অপকর্ম করে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের কারনে আমি বর্তমানে ব্যাপক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। তিনি বলেন, ২০১২ ও ১৩ সালে হিন্দুর বাড়ীতে আগুন জ্বালানো ও সহিংসতার অর্থদাতা, বহু অপকর্মের হোতা সাত্তার মোড়ল ও তার বাহিনীর প্রধান সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজীসহ ডজন মামলার আসামী নুরুল ডাকাত, আকবর মোড়লসহ ১৫/২০ জনের চিহ্নিত সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের হুমকী হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন, গুম ও হত্যা করবে বলে বিভিন্ন সময় তারা সাত্তার মোড়লের বাড়িতে গোপন বৈঠক করে চলেছে। নৌকা প্রতিকের কর্মী ও সমর্থকদেরও তারা বিভিন্ন সময়ে খুন গুমের পাশাপাশি সারাজীবনের জন্যে পঙ্গু করে দেওয়ার হুমকী দিচ্ছে। গত দুই তিনদিন সন্ত্রাসী আব্দুল কাদের, আশরাফুল, সাঈদ, শাহিন, রুইনসহ ৫০/৬০ জনের স্বশস্ত্র দল পিকআপ ও ইঞ্জিন ভ্যানে বিষ্ণুপুর ইউনিয়নে অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছে। তিনি আরো বলেন, গত সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময়ে আমার ভাই শেখ আব্দুর রহমান ইউনিয়নের হোগলা মোড় নামক স্থানে নৌকা প্রতিকের অফিস থেকে বাড়িতে ফিরছিল। এমন সময় ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী জাহাঙ্গীর আলমের বাড়ির সংলগ্ন এলাকা অতিক্রমের সময়ে অতর্কিতভাবে তাকে এবং আমার কর্মী আলাউদ্দীনকে পথরোধ করে মটর সাইকেল ভাংচুর করে এবং লোহার রডদিয়ে তাদেরকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তারা আমাকেও এমনিভাবে পথেঘাটে তাদের সন্ত্রাসীদের দিয়ে যখন তখন খুন গুম করতে পারে বলে আমি আশংকা করছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারী ভূমিদস্যু সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী, পুলিশের আইজিপি, ডিআইজি, সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















