স্টাফ রিপোর্টার : চলতি মৌসুমে যশোর জেলার আট উপজেলায় ১৯,৩৯৯ টন আমন ধান-চাল সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। এর মধ্যে ধান সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮,১৫৫ মেট্রিক টন এবং চাল সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১,২৪৪ মেট্রিক টন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার কৃষি কার্ডধারী কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৮১৫৫ মেট্রিক টন ধান এবং ৪০ টাকা কেজি দরে তালিকাভূক্ত মিলারদের কাছ থেকে ১১,২৪৪ মেট্রিক টন চাল কিনবে সরকার। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৭০৮ মেট্রিক টন ধান ও ২৭২৬ মেট্রিক চাল, শার্শা উপজেলায় ১১৮০ মেট্রিক টন ধান ও ২৬১১ মেট্রিক চাল, অভয়নগর উপজেলায় ৪৫৩ মেট্রিক টন ধান ও ৩০৩৭ মেট্রিক চাল, ঝিকরগাছা উপজেলায় ৭৯৯ মেট্রিক টন ধান ও ৭০১ মেট্রিক চাল, কেশবপুর উপজেলায় ৫৬৯ মেট্রিক টন ধান ও ৪৭৭ মেট্রিক চাল, বাঘারপাড়া উপজেলায় ১০৬১ মেট্রিক টন ধান ও ৪১৭ মেট্রিক চাল, মনিরামপুর উপজেলায় ১৪৪৫ মেট্রিক টন ধান ও ৪৮২ মেট্রিক চাল এবং চৌগাছা উপজেলায় ৯৪০ মেট্রিক টন ধান ও ৭৯৩ মেট্রিক চাল সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুর রহমান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ধান-চাল সংগ্রহ করা হবে। গত ৭ নভেম্বর থেকে এ জেলায় ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলায় ৩১৩জন তালিকা ভূক্ত মিলার রয়েছেন। তালিকাভূক্ত মিলারদের সঙ্গে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত চুক্তি শেষে চাল সংগ্রহ শুরু হবে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















