সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় মহান ভাষা সৈনিক মুুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের স্মরণ সভা উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের ভাষা সৈনিক লুৎফর রহমানের মাজারে গার্ড অব অনার শেষে পুস্প মাল্য অর্পণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, বিএনসিসি’র মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান (বিএসপি, এনডিসি, পিএসসি), সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সুন্দরবন রেজিমেন্ট এর অধিনায়ক লে:কর্ণেল হাসান মাহমুদ, রেজিমেন্ট এ্যাডজুটেন্ড মেজর ওমর ফারুক, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যণার্জি, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান প্রমুখ। পরে সখিপুর লাইট হাউজ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনসিসি’র মহা পরিচালক নাহিদুল ইসলাম (বিএসপি,এনডিসি,পিএসসি)। অনুষ্ঠান পরিচালনা করেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম। এসময় প্রধান অতিথি বলেন, লুৎফর রহমানদের মত দেশ প্রেমিক, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজ স্বাধীন বাংলাদেশে মাথা উচু করে কথা বলতে পারি। সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের মত নি:স্বার্থ দেশ প্রেমিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...














