সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকাকে দূর্যোগ প্রবন এলাকা ঘোষনা করে টেঁকসই বেঁড়িবাধ নির্মান দ্রুত বাস্তবায়ন ও লবনাক্ত নিরাসনে পদক্ষেপ গ্রহনসহ ৫ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর উপকুলীয় এলাকার ১০ হাজার মানুষের স্বাক্ষরিত এক স্মারক লিপি প্রদান করা হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে উক্ত স্মারক লিপি প্রদান করেন, বেসরকারী উন্নয়ন সংস্থা বিন্দু নারী সংগঠনের নির্বাহি পরিচালক জান্নাতুল মাওয়া। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, উন্নয়ন কর্মী সাদিয়া সুলতানা, তারিশা তাসনিম, তরিকুল ইসলাম অন্তর প্রমুখ। স্মারক লিপিতে এ সময় তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারনে সবচেয়ে বেশী ঝুকিতে রয়েছে সাতক্ষীরা জেলা। জলবায়ু পরিবর্তনের কারনে সাইকোন, বন্যা, খরা, লবনাক্ততা, নদী ভাঙন, বেঁড়িবাধ ভাঙন ও পানির সমস্যা সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকার মানুষের নিত্য সঙ্গী। সাতক্ষীরা জেলায় ৫ হাজার ৪০২টি পানির উৎস সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ায় সুপেয় পানির সংকটে রয়েছে জেলা ১০ লক্ষাধিক মানুষ। এছাড়া ১৯৬০ থেকে ৬৫ সালের নকশায় তৈরী বেঁড়িবাধ ৩৫ দশমিক ৫ কিলোমিটার ঝুকিতে রয়েছে। ২০০০সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ৯ বছরে লবনাক্ত জমি ৩৬ হাজার হেক্টর বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে তারা সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকাকে দূর্যোগ প্রবন এলাকা ঘোষনা করে টেঁকসই বেঁড়িবাধ নির্মান দ্রুত বাস্তবায়ন, নির্দিষ্ট বরাদ্দ রাখা, লবনাক্ত নিরাসনে পদক্ষেপ গ্রহন, সুপেয় পানির উৎস পূনরাদ্ধার সুন্তরবন রক্ষা ও পরিকল্পনাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ ৫ দফা দাবীতে তারা প্রধানমন্ত্রী বরাবর এই স্মারক লিপি প্রদান করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















