মালিকুজ্জামান কাকা, যশোর : দৃষ্টান্ত স্থাপন করেছে দৈনিক গ্রামের কাগজ পত্রিকা কর্তৃপক্ষ। যশোরের মণিরামপুরের পত্রিকা পরিবেশক নিয়ামত আলী সরদারের কাছে পাওনা ৫৯ হাজার টাকা মওকুফ করে দিয়েছে দৈনিক গ্রামের কাগজ কর্তৃপক্ষ। নিয়ামত আলী সরদার ২০১৯ সালে মণিরামপুরের কালীবাড়ির সামনে পত্রিকা বিলির সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন গ্রামের কাগজের সাথে ব্যবসায়িক লেনদেনের সময় ৫৯ হাজার টাকা বকেয়া করেন।
তার কাছে পাওনা ৫৯ হাজার টাকা যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, সহসভাপতি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, কোষাধ্য আশরাফুল ইসলাম, সদস্য সাহেব আলী ও ফজলুর রহমানের অনুরোধে গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন এ টাকা মওকুফ করে দিয়েছেন। এ ধরনের মানবিক পদেেপ যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যরা গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।















