ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়া চুকনগরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। খোয়া গেছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ল টাকার মালামাল। উপজেলার রোস্তমপুর গ্রামের রেজোয়ান হোসেন সরদারের পুত্র মোঃ মিন্টু সরদার জানায়, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। রাত আনুমানিক আড়াইটার দিকে ৭/৮ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এ সময় তারা কপসিবল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করার সময় তিনি শব্দ শুনে বাইরে আসেন। বাইরে আসা মাত্রই তাকে অস্ত্রের মুখে জাপটে ধরে। এরপর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে রাখা নগত ৫০/৫৫ হাজার টাকা, প্রায় ৩ভরি স্বর্ণালংকার ও কিছু মালামাল নিয়ে সবাইকে ঘরের ভিতর আটকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ব্যাপারে আমাকে কিছু জানানো হয় নি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














