শ্যামনগর ব্যুরো ঃ সাতীরার শ্যামনগরে ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন, ১টি ধান কাটার মেশিন ও ১টি রাইস ট্রান্স প্লানার মেশিন বিতরণ করা হয়েছে। ৩০ নভেম্বর(মঙ্গলবার) শ্যামনগর উপজেলা ক্যাম্পাস চত্বরে সরকারি কৃষি ৭০% ভর্তুকিতে ৬ জন কৃষকদের মধ্যে মেশিন গুলো বিতরণ করা হয়। শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষিকর্মকর্তা এস, এম, এনামূল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ কর্মকর্তা মোঃ জিয়াউল হক, মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান দি মেটাল প্রাঃ লিঃ পে সিনিয়র টেরিটরী অফিসার মাকসুদুর রহমান, টেরিটরী অফিসার শামীম আহম্মদ ও মেটাল ডিলার মোঃ আমীন প্রমূখ উপস্থিতিতে কৃষকের মাঝে মেশিন গুলো বিতরণ করা হয়। মেশিন প্রাপ্ত কৃষকরা হলেন-দেউলিয়া গ্রামের রেজাইল করিম, রুদ্রপুর গ্রামের রমজান হোসেন, খানপুর ইছাকুড় গ্রামের আব্দুল গফুর কাগুচী,যাদবপুর গ্রামের আব্দুর রহমান, জেলেখালী গ্রামের প্রশান্ত কুমার মন্ডল ও রামজীবনপুর গ্রামের মাহমুদুল হাসান। ৭০% সরকারি কৃষি ভুর্তিকী ও ৩০% কৃষক ভুর্তকীতে মেশিনটি ব্যয়ভার বহন করে। শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষিযন্ত্র বিতরণ করা হয়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















