সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৫৫টি হারানো মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট উক্ত মোবাইল গুলো হস্থান্তর করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান। এসময় আরো সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমূূখ। পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান এ সময় বলেন, পুলিশের অকান্ত পরিশ্রমে দেশের বিভিন্ন জেলা থেকে অত্যান্ত দক্ষতার সাথে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে সাতক্ষীরর ৮টি থানায় মোবাইল হারানো ও চুরি হওয়া সংক্রান্ত জিডি হয়েছে মোট ৭৪১ টি। এর মধ্যে পুলিশ উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করতে পেরেছেন ২৪২ টি। তিনি আরো জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলাতে এই উদ্ধার কাজ চলমান রয়েছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















